অপরাধ

মানিকগঞ্জে চাঁদাবাজী মামলায় ১ যুবক গ্রেপ্তার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২২ ডিসেম্বর, ২০২২

এস.এম নুরুজ্জামান, মানিকগঞ্জ প্রতিনিধি:  
মানিকগঞ্জে চাঁদাবাজী মামলায় এক যুবকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। ওই যুবককে চাঁদাবাজীর অভিযোগে গতকাল বুধবার বেউথা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত আসামি পশ্চিম বান্দুটিয়া গ্রামের রকেট বিশ্বাসের ছেলে সোহেল বিশ্বাস। 
মামলার এজাহার সুত্রে জানা যায়, মামলার বাদী আলহাজ্ব আনিছুর রহমানের পশ্চিম বান্দুটিয়া এলাকায় তার বাড়ির নির্মাণ কাজ চলাকালীন সময় মামলার আসামি সোহেল বিশ্বাস একদল সন্ত্রাসী বাহিনী নিয়ে ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে।  চাঁদা না পেয়ে বাড়ির নির্মাণ কাজ বন্ধ করে দেয়। এবং দেশীয় অস্ত্র দিয়ে বাদীকে মারধর করে আসামি সোহেল। ১৯ ডিসেম্বর বিকেল সাড়ে ৩ টার দিকে এঘটনা ঘটে। 
মামলার বাদী আলহাজ্ব আনিছুর রহমান বলেন, আমার নিজস্ব জায়গা বাড়ি নির্মাণ কাজ করতেছি। আসামি সোহেল একদল সন্ত্রাসী বাহিনী নিয়ে ১৯ ডিসেম্বর বিকেলে আমার বাড়ির নির্মাণ কাজ বন্ধ করে দেয়। আমি শ্রমিকদের কাছ থেকে খবর শুনে সাইডে আসি। এসে দেখি আসামি সোহেল তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার নির্মাণাধীন ওয়াল ভেঙে কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। আমি জানতে চাইলে আসামি সোহেল ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। আমি চাঁদা দিতে অস্বীকার করলে সোহেল ক্ষিপ্ত হয়ে আমার উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেয় সোহেল। আমি নিরুপায় হয়ে মানিকগঞ্জ সদর থানায় অভিযোগ করেছি।  মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, নির্মাণধীন ভবনে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করার অপরাধে অভিযুক্ত সোহেলকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads