মাগুরায় ৩ দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলা শুরু

মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে নোমানী ময়দানে অনুষ্ঠিত কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন শেষে স্টল পরিদর্শন করেন এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

মাগুরায় ৩ দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলা শুরু

  • মাগুরা প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ ফেব্রুয়ারি, ২০১৯

মাগুরায় আজ শনিবার থেকে শুরু হয়েছে ৩ দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলা। সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতরণ প্রকল্পের আওতায় জেলা কৃষি বিভাগ এ মেলার আয়োজন করে।

শহরের নোমানী ময়দানের অনুষ্ঠিত এ মেলার উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। মেলার উদ্বোধন কালে সাইফুজ্জামান শিখর বলেন, বর্তমান সরকার কৃষকদের কাছে নতুন নতুন কৃষি প্রযুক্তি, উন্নত মানের বীজ ও সারসহ বিভিন্ন উপকরণ সময় মত সরবরাহ করার ফলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। খাদ্য উৎপাদন আরো বাড়াতে কৃষকদের পাশে থেকে তাদের আরো সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

জেলা প্রশাসক মোঃ আলী আকবরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, পুলিশ সুপার খান মোঃ রেজওয়ান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ জাহিদুল আমিন, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ খান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা রুহুল আমীন প্রমুখ।

কৃষি প্রযুক্তি মেলায় মোট ২০টি স্টলে বিভিন্ন ধরনের কৃষি প্রযুক্তি প্রদর্শন ও কৃষকদের উৎপাদিত বিভিন্ন ফসল প্রদর্শিত হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads