যুক্তরাষ্ট্র

ভোটের ফল পাল্টাতে গভর্নরকে চাপ দেন ট্রাম্প

  • আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত ৬ ডিসেম্বর, ২০২০

ভোটের ফল পাল্টাতে জর্জিয়া অঙ্গরাজ্যের গভর্নর ব্রায়ান কেম্পকে চাপ দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার গভর্নর ব্রেইন ক্যাম্পকে এই গুরুত্বপূর্ণ রাজ্যটির ফলাফল পরিবর্তনের জন্য অনৈতিক প্রস্তুাব দেন। বিভিন্ন সূত্রের বরাতে এমন খবর প্রকাশ করেছে মার্কিন প্রভাবশালী গণমাধ্যম সিএনএন।

গণমাধ্যমগুলো জানিয়েছে, ট্রাম্প গভর্নর ব্রায়ানকে বলেন, জর্জিয়ার আইনপ্রণেতাদের তার পছন্দের ইলেক্টরদের বাছাইয়ে রাজি করাতে। এমনকি নির্বাচিত জো বাইডেনের ফলাফল পরিবর্তনে আইপ্রণেতাদের রাজি করাতে বলেন ট্রাম্প। তবে শনিবার ট্রাম্প ফোনে এমন অনুরোধে করলে তা প্রত্যাখ্যান করে রিপাবলিকান গভর্নর ব্রেইন বলেন,  এই ধরনের পরিবর্তন তার এখতিয়ারে নেই।

এছাড়া ট্রাম্প মেইলে আসা অনুপস্থিত ভোট পুনর্গণনা করতে গভর্নরকে চাপ প্রয়োগ করেন। যদিও এ ঘটনা অস্বীকার করেছেন রিপাবলিকান ব্রায়ান কেম্প।

ট্রাম্প গভর্নরকে অনৈতিক প্রস্তুাব দেওয়ার দিনই জর্জিয়ার এক সমাবেশে অংশ নেন। নির্বাচনে হেরে যাওয়ার পর এটিই তার প্রথম সমাবেশ অংশ নেয়া। সেখানে তিনি বলেন, ‘এই রাজ্য আমিই বিজয়ী হয়েছিলাম। কিন্তু নির্বাচনে ব্যাপক কারচুপি হওয়ায় ফলাফল পাল্টে যায়।’ 

গত মাসের নির্বাচনে অঙ্গরাজ্যটিতে মাত্র ১২ হাজার ৫০০ ভোটের ব্যবধানে হেরে যান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ৩০৬টি আসন পেয়ে নির্বাচিত হন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। বিপরীতে ট্রাম্প পান ২৩২টি আসন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads