কিশোরগঞ্জের ভৈরবে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহবুব আলম (৪০) নামের এক রেলওয়ের এক কর্মচারী খুন হয়েছেন। এতে আহত হয়েছেন তার স্ত্রী রোকসানা বেগম (৩৪)।
আজ বৃহস্পতিবার ভোরে ভৈরব শহরের চন্ডিবের এলাকায় নিজ বাসায় এ ঘটনা ঘটে।
মাহবুব বাংলাদেশ রেলওয়েতে চাকরি করতেন। এ ঘটনায় গুরুতর আহত রোকসানাকে বৃহস্পতিবার ভোরে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত বাহালুর খান বাহার জানান, রাত ১১টার দিকে বাসায় ফিরে খাওয়া-দাওয়া শেষে স্বামী-স্ত্রী ও তিন সন্তানসহ ঘুমিয়ে পড়েন মাহবুব। ভোরে তার রোকসানার কান্নার শুনে সন্তানরা ঘুম থেকে ওঠে ঘটনা দেখে চিৎকার করলে প্রতিবেশীরা আসেন। সন্তানরা পাশের রুমে থাকলেও তারা ঘটনা টের পায়নি। তারা গুরুতর আহত স্ত্রী রোকসানা বেগমকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
তবে রাতে কে বা কারা তাকে খুন করেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।





