কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গাঁজা চাষের দায়ে ইমান হোসেন ওরফে ভুট্টু (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ভুট্টুর বাড়িতে অভিযান চালিয়ে বাড়ির পিছন দিক থেকে গাঁজার গাছটি উদ্ধার করা হয়।
সে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের খামার আন্ধারীঝাড় গ্রামের মৃত জসিম উদ্দিনের পুত্র।
ওসি ইমতিয়াজ কবির জানান, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার দিবাগত রাতে ভুট্টুর বাড়িতে অভিযান চালিয়ে বাড়ির পিছন দিক থেকে গাঁজার গাছটি উদ্ধার করা হয়। গাছটির ওজন আনুমানিক ২ কেজি। এসআই ওসমান গনির নেতৃত্বে উদ্ধার অভিযানে অংশ গ্রহণ করেন এসআই আউয়াল, এএসআই মুক্তা সরকার ও এএসআই মনোয়ার হোসেন।
আজ বুধবার মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করে ভূট্টুকে জেল হাজতে প্রেরণ করা হয়।





