তৈয়ব আলী সরকার নীলফামারী, নীলফামারী প্রতিনিধি:
আশ্রায়ন-২ প্রকল্পের অধিনে চতুর্থ পর্যায়ে দ্ধিতীয় ধাপে নীলফামারীর দুই উপজেলাকে (ডোমার,জলঢাকা) আগামী বুধবার (৯ আগষ্ট) ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিববর্ষ উপলক্ষে তারই ধারাবাহিকতায় জেলায় ১৯৮ পরিবারকে জমি ও ঘর উপহার দেওয়া হবে।
আজ সোমবার (৭ আগষ্ট) সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।
তিনি জানান, জেলার ৬ উপজেলায় এক পরিসংখ্যানে সর্বমোট ৪ হাজার ৭২৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাওয়া যায়। তাদের ১ম পর্যায়ে ৬৩৭টি, ২য় পর্যায়ে ১২৫০টি, তৃতীয় পর্যায়ে ১৫৮০টি ও চতুর্থ পর্যায়ে ৪৮০টি ঘর তাদের মাঝে বিতরণ করা হয়েছে। এরমধ্যে ৩য় পর্যায়ে জেলার ডিমলা উপজেলাকে শতভাগ ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করা হয়।
৪র্থ পর্যায়ে ১ম ধাপে ৫ উপজেলায় ৪৮০ পরিবারকে জমিসহ ঘর প্রদান করা হয়েছে। একইসাথে সদর উপজেলা ও কিশোরীগঞ্জ উপজেলাকে শতভাগ গৃহ ও ভূমিহীন মুক্ত ঘোষনা করা হয়েছে।
তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আগামী বুধবার (৯ আগষ্ট) সকাল ১১ টার দিকে চতুর্থ পর্যায়ে ২য় ধাপে ১৯৮ পরিবারের মাঝে গৃহহীন ও ভূমিহীনদের মাঝে এসব নতুন ঘর হস্তান্তর করবেন। অপরদিকে, ডোমার ও জলঢাকা উপজেলাকে শতভাগ গৃহ ও ভূমিহীন মুক্ত ঘোষনা করবেন।
এ ছাড়াও সৈয়দপুর উপজেলায় গৃহহীন ভূমহীন পরিবারের সংখ্যা ৫২৯ টি। এরমধ্যে চতুর্থ পর্যায়ে ১ম ধাপে ১১৫টিসহ মোট ৩৯৪ এবং বিভিন্নভাবে চারটি পুর্ণবাসনসহ মোট ৩৯৮ টি পরিবারকে পুর্নবাসন করা হয়েছে। বাকী ১৩১ পরিবারের একক গৃহ নির্মাণ, কবলিয়ত, নামজারি, বিদ্যুৎ সংযোগ ও টিউবয়েল সরবারসহ আগামী বুধবার তাদের মাঝে হস্তান্তর করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার মো. রায়হান, নীলফামারী প্রেস ক্লাবের সভাপতি তাহমিন হক ববি, সাধারন সম্পাদ হাসান রাব্বী প্রধান প্রমুখ।





