জেলার বোদা উপজেলার বালাভিড় গ্রামে সমৃদ্ধি কর্মসূচি কার্যালয়ের সম্মেলন কক্ষে গতকাল বুধবার(১৬ সেপ্টেম্বর) বিকালে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে সূচনা সমাজ উন্নয়ন সংস্থার সমৃদ্ধি কর্মসূচির আয়োজনে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি ও বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।
সূচনা সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি এম এ এম খালিদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো.মশিয়ার রহমান, সিনিয়র মহাব্যবস্থাপক ও টিম লিডার সমৃদ্ধি কর্মসূচি, পিকেএসএফ, ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার ৮ নং বোদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.মশিউর রহমান মানিক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সূচনা সংস্থার প্রধান নির্বাহী ও পরিচালক মো.সফিকুল আলম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য মনিভুষণ রায়, বিশিষ্ট সমাজ সেবক বাবু উদয় কুমার ঘোষ, এসভিডির নির্বাহী পরিচালক মো.মিজানুর রহমান, বিশিষ্ট সমাজসেবক নজমল হক, সূচনার ঋণ সমন্বয়কারি দীজেন্দ্র নাথ রায়, সমৃদ্ধি সমন্বয়কারি ফরিদুল বশির, যুব ফোরাম সদস্য আতাউর রহমান, বৃষ্টি আকতার প্রমুখ।
আলোচনা শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক ও বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন। এসময় স্বাস্থ্য বিধি মেনে মুক্তিযোদ্ধা, অভিভাবক বৃন্দ, শিক্ষার্থী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ সূচনা’র কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।





