বিশ্বরঙে জুটি বাঁধলেন নিরব-দীঘি

সংগৃহীত ছবি

শোবিজ

বিশ্বরঙে জুটি বাঁধলেন নিরব-দীঘি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৩ মার্চ, ২০২২

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে নানারকম আয়োজন শুরু হয়েছে। বাঙালির চিরায়ত এই উৎসবকে কেন্দ্র করে নাটক, মিউজিক ভিডিয়ো, ফ্যাশন ভিডিয়োসহ ফ্যাশন হাউসগুলোর বিভিন্ন ফটোশুটে অংশ নিচ্ছেন দেশের জনপ্রিয় তারকারা। এরই ধারাবাহিকতায় দেশিয় ফ্যাশন হাউস বিশ্বরঙের ফটোসেশনে প্রথমবারের মতো জুটি বাঁধলেন চিত্রনায়ক নিরব ও চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি।

দীঘি বলেন, ‘প্রথমবার ফ্যাশন হাউস বিশ্বরঙের জন্য শুট করলাম। এত বড় মাপের ফ্যাশন হাউসের সাথে কাজ করতে পেরে খুবই ভালো লাগছে। আমরা খুব মজা করে কাজটি করেছি।’
চিত্রনায়ক নিরব বলেন, ‘আমি বিশ্বরঙ পরিবারেরই একজন। বিশ্বরঙের সব কাজেই আমি থাকার চেষ্টা করি।’

ফ্যাশন ডিজাইনার ও বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা বলেন, নিরব ও দীঘিকে এক ফ্রেমে আনার প্রথম কাজটি করতে পেরে ভালো লাগছে। এর আগে নিরবের সঙ্গে অনেক বার কাজ হয়েছে। নিরব তাঁর ক্যারিয়ারের প্রথম থেকেই বিশ্বরঙের সাথে সম্পৃক্ত।

বিপ্লব সাহা বলেন, ‘বিশ্বরঙ পরিবারের নতুন সদস্য দীঘি আমার খুব আদরের ছোট বোন। ওদের দুজনের রসায়ন দেখার জন্য সবাইকে বিশ্বরঙের অফিশিয়াল ফেসবুক পেজে চোখ রাখতে হবে। আশা করি, নতুন এই জুটির কাজ সবার ভালো লাগবে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads