বাম জোটের হরতালে অবরুদ্ধ শাহবাগ, যান চলাচল বন্ধ

ছবি : সংগৃহীত

জাতীয়

বাম জোটের হরতালে অবরুদ্ধ শাহবাগ, যান চলাচল বন্ধ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৭ জুলাই, ২০১৯

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক জোটের ডাকা দেশব্যাপী অর্ধদিবস হরতালের সমর্থনে শাহবাগ মোড় অবরুদ্ধ করেছে প্রগতিশীল ছাত্রজোট। এতে টিএসসি, সায়েন্স ল্যাবরেটরি, কারওয়ানবাজার, মৎস্য ভবন রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আজ রোববার সকাল ৭টার দিকে টিএসসি থেকে তারা মিছিল বের করে। মিছিলটি শাহবাগ থেকে সায়েন্স ল্যাবরেটরি গিয়ে আবারও শাহবাগ মোড়ে ফিরে এসে সেখানে অবস্থান নিয়ে রাস্তায় বসে যায়।

এদিকে শাহবাগ মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের সাঁজোয়া যান দেখা যায়।

এর আগে গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বাম গণতান্ত্রিক দলের ডাকা আধাবেলা হরতালের সমর্থনে সকালে রাজধানীর পুরানা পল্টন এলাকায় মিছিল ও পিকেটিং করেছে দলের নেতাকর্মীরা। পল্টনে গাড়ি ভাঙচুর করেছে হরতালকারীরা। সকাল সাড়ে ৭টার দিকে হরতালকারীরা গাড়িতে ইট পাটকেল ছুড়েছে বলে জানা যায়। 

রোববার সকাল থেকে রাজধানী ঢাকার বিভিন্ন রুটে বাস, মিনি বাস, হিউম্যান হলারে চলতে দেখা যায়। এছাড়া অনেকে এলাকা ঘুরে দেখা যায় সকাল ৮টায় অন্য স্বাভাবিক দিনের মতো কর্মজীবী মানুষেরা কাজে বের হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads