বাংলাদেশকে জড়িয়ে মিথ্যা সংবাদ, মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

বাংলাদেশ ও মিয়ানমারের পতাকা

সংগৃহীত ছবি

জাতীয়

বাংলাদেশকে জড়িয়ে মিথ্যা সংবাদ, মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৯ জানুয়ারি, ২০১৯

সীমান্ত পরিস্থিতি নিয়ে মিয়ানমারের বিভিন্ন সংবাদ মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করায় বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ মঙ্গলবার মিয়ানমারের রাষ্ট্রদূত লুইন ও-কে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এ বিষয়ে একটি আনুষ্ঠানিক চিঠি হস্তন্তর করা হয়েছে।

মিয়ানমার রাষ্ট্রদূত বিকাল ৫টার দিকে মন্ত্রণালয়ে প্রবেশ করেন এবং পৌনে ৬টার দিকে বেরিয়ে আসেন।

প্রতিবাদলিপিতে বলা হয়, ‘সীমান্তের ৪১ নম্বর পিলারের কাছে মংডু পুলিশ পোস্ট এলাকায় গত ২৪ জানুয়ারি বাংলাদেশ সন্ত্রাসী হামলা চালিয়েছে বলে মিয়ানমারের সাধারণ প্রশাসন বিভাগের কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম যে মিথ্যা ও দায়িত্বজ্ঞানহীন খবর প্রকাশ করেছে তা বাংলাদেশ সরকারের নজরে এসেছে। এমন খবরে বাংলাদেশ সরকার পুরোপুরি অসন্তুষ্ট।’

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২৪ জানুয়ারি মিয়ানমারের বেশকিছু গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ৪১ নম্বর পিলারের কাছে মংডু পুলিশ পোস্ট এলাকায় বাংলাদেশি নাগরিকরা সন্ত্রাসী হামলা চালিয়েছে। মিয়ানমার কর্তৃপক্ষ ওই সন্ত্রাসী হামলার তথ্য নিশ্চিত করে বলে ওই খবরে জানানো হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads