বগুড়ায় করোনা ও উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু

সংগৃহীত ছবি

সারা দেশ

বগুড়ায় করোনা ও উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৯ অগাস্ট, ২০২১

বগুড়ার তিনটি হাসপাতালে করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আট জন মারা গেছেন। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৭ জন এবং উপসর্গ নিয়ে ১ জন মারা গেছেন। একই সময়ে সুস্থ হয়েছেন ১২৩ জন।

জেলা স্বাস্থ্য দপ্তরের মুখপাত্র ডা. তুহিন জানান, করোনায় মারা যাওয়া ৭ জনের মধ্যে বগুড়ার ৫ জন। তারা হলেন- সদরের সঞ্জু (৪৫),শিবগঞ্জের মনোয়ার (৮০),শেরপুরের দীপালী রানী (৫৬) ও আশরাফ আলী (৬৫) এবং সদরের নিলুফা বেগম (৫০)।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন।

একই সময়ে জেলায় নতুন করে ৩৬১টি নমুনার ফলাফলে আরও ৫৪জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের হার ১৪ দশমিক ৯৫ শতাংশ। গত দিনের চেয়ে সংক্রমণ  ১ শতাংশ বেড়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads