ফুলপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

দুর্ঘটনা

ফুলপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ অগাস্ট, ২০২০

ময়মনসিংহের ফুলপুরে পানিতে ডুবে মোফাজ্জল (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুরে উপজেলার ছোট শুনই গ্রামে এ ঘটনা ঘটে। সে উপজেলার পয়ারী ইউনিয়নের মামুদপুর গ্রামের মোস্তাক আহমেদের ছেলে।

জানা যায়, মোফাজ্জল ভাইটকান্দি ইউনিয়নের ছোট শুনই গ্রামে তার নানা মনোয়ার হোসেন মনু মিয়ার বাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে সে বড় শুনই বিল থেকে শাপলা ফুল তোলার সময় পানির নিচে তলিয়ে যায়। পরে তার সাথীরা খবর দিলে স্থানীয়রা তাকে মৃত উদ্ধার করে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads