ফাঁকা মাঠে গোল দিচ্ছেন আ.লীগ প্রার্থী

সংগৃহীত ছবি

সারা দেশ

শৈলকুপা উপজেলা পরিষদ উপনির্বাচন

ফাঁকা মাঠে গোল দিচ্ছেন আ.লীগ প্রার্থী

  • ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ ফেব্রুয়ারি, ২০২১

জেলার শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যানের শূন্যপদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ ২৮ ফেব্রুয়ারি (রোববার)। সরকারদলীয় প্রার্থী, প্রয়াত চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন সোনার স্ত্রী শেফালি বেগম, বিএনপির হুুুুুুুুুমায়ূন বাবর ফিরোজ ও স্বতন্ত্র প্রার্থী আনিসুর রহমান এ উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সরকার দলীয় প্রার্থীর পক্ষ থেকে দলীয় ও পথসভা ও সমাবেশসহ নির্বাচনের সব প্রচার চালানো হলেও অন্য দুই প্রার্থীর উপস্থিতি এবং প্রচার কর্মকাণ্ড কিছুই দৃশ্যমান হয়নি। ফলে নৌকার প্রার্থী শেফালি বেগম বাধাবিঘ্ন ছাড়াই একবারে ফাঁকা মাঠে গোল দিতে যাচ্ছেন বলে সাধারন ভোটাররা মনে করছেন। অপর দুই প্রার্থীর কোনো প্রচার ও একটি লিফলেটও উপজেলার প্রত্যন্ত এলাকায়ও দৃশ্যমান হয়নি। এবারের উপনির্বাচন কেমন হবে তা নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। দৃশ্যত এটিকে একতরফা বলেই মনে করছেন সচেতনমহল। উপনির্বাচনে ১৪৪, ৮৭৪ নারী ভোটারসহ ২৮৮,৯৫২ জন ভোটার ভোট দিতে যাচ্ছেন।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন ঠিকাদারি ব্যবসায়ী উপজেলার দেবিনগরের আনিসুর রহমান। এবারের উপনির্বাচনে কোথাও তার প্রার্থীদের উপস্থিতি বা প্রচার নেই কেন জানতে চাইলে তিনি জানান, মনোনয়নপত্র জমা দেওয়া থেকে শুরু করে আজ পর্যন্ত ঝিনাইদহ ও কুষ্টিয়ার দলীয় নেতারা তাকে হুমকি দিয়ে যাচ্ছেন।

বিএনপির প্রার্ধী হুুুুুুুুুমায়ূন বাবর ফিরোজ বলেন, শৈলকুপায় উপনির্বাচনের কোনো পরিবেশ নেই। তিনি দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকেই তার প্রার্থীতার প্রস্তাবক ও সমর্থককে বাড়িছাড়া করা হয়েছে। আওয়ামীলীগ শৈলকুপা উপজেলা আহবায়ক কমিটি প্রধান ও ধলহরাচন্দ্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান, যিনি প্রার্থী শেফালি বেগমের মুখপাত্র হিসেবে দায়িত্বপ্রাপ্ত। তিনি জানালেন দলের ঝিনাইদহ জেলা ও শৈলকুপা উপজেলা কমিটির নেতাদের সবার ঐকমত্যের ভিত্তিতেই শেফালি বেগমকে উপনির্বাচনে প্রার্থী হিসাবে মনোয়ন দিয়েছেন দলীয়প্রধান। বিরোধী দলের প্রার্থীদের হুমকি ও তাদের প্রচারক ও সমর্থকদের ওপর হামলার বিষয়ে মতিয়ার রহমান জানালেন, এমন কোনো ঘটনা এপর্যন্ত ঘটেনি। নির্বাচনী পরিবেশ বজায় আছে এবং ভোটাররা স্বাচ্ছন্দে ভোটে কেন্দ্রে এসে ভোট দিয়ে নৌকার প্রার্থীকে বিজয়ী করবেন।

উপনির্বাচনে রিটার্নিং অফিসর মোহাম্মদ রোকনুজ্জামান জানান, অপর দুই প্রার্থীকে হুমকিদান, তাদের কর্মী সমর্থকদের মারধর, মাইক ভাঙচুর বা এ জাতীয় কোনো অভিযোগ তারা পাননি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads