পরিবারের সবাইকে অজ্ঞান করে চুরি

প্রতীকী ছবি

অপরাধ

পরিবারের সবাইকে অজ্ঞান করে চুরি

  • ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ ফেব্রুয়ারি, ২০২১

বাগেরহাটের ফকিরহাট উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের ছোট বাহিরদিয়া গ্রামে চেতনানাশক ওষুধ ছিটিয়ে একটি পরিবারের সকলকে অজ্ঞান করে চুরির ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। চেতনানাশক ওষুধের বিষক্রিয়ায় ৪ নারীসহ ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে সংশ্লিষ্ট মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানান, বাগেরহাট সড়ক ও জনপদ বিভাগের কর্মচারী ও ছোট বাহিরদিয়া গ্রামের বাসিন্দা মো: দেলোয়ার হোসেনের বসতঘরে রবিবার রাতের কোন এক সময় দুষ্কৃতকারী চক্রের সদস্যরা খাবারের সাথে অথবা ঘরের ভেতর চেতনানাশক ওষুধ স্প্রে করে। পরে যখন সকলে ঘুমিয়ে পড়ে তখন ঘরের গ্রিল ভেঙ্গে ভেতরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য জিনিসপত্রসহ আনুমানিক ৫ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। তবে পরিবারের লোকজন অসুস্থ থাকায় চুরির সঠিক তথ্য পাওয়া যায়নি।

জানা গেছে, চুরির সময় তানিয়া বেগম নামের এক নারী টের পেয়ে চিৎকার দিলে চোরের দলটি পালিয়ে যায়। ঘটনার রাতে গৃহকর্তা মো. দেলোয়ার হোসেন বাড়ীতে ছিলেন না।

অসুস্থ হয়ে যারা হাসপাতালে ভর্তি হয়েছেন তরা হলেন দেলোয়ার হোসেনের স্ত্রী শাহিনুর বেগম (৪৭), ছেলে জুবায়ের হোসেন (২২),কন্যা সুমাইয়া বেগম,নিকট আত্মীয় তানিয়া বেগম ও শিউলি খাতুন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads