পরিকল্পনামন্ত্রীর মোবাইল ছিনতাই

সংগৃহীত ছবি

অপরাধ

পরিকল্পনামন্ত্রীর মোবাইল ছিনতাই

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১ জুন, ২০২১

রাজধানীর বিজয় সরণি এলাকা থেকে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল ফোন ছিনতাই হয়েছে। গাড়িতে বসা পরিকল্পনামন্ত্রীর হাত থেকে আইফোন কেড়ে পালিয়ে যায় এক ছিনতাইকারী।

আজ মঙ্গলবার পরিকল্পনা কমিশনে এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং শেষে পরিকল্পনামন্ত্রী নিজেই একথা জানান।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পরিকল্পনামন্ত্রী বলেন, পরিকল্পনা মন্ত্রণালয় থেকে যাবার পথে বিজয় সরণিতে গাড়িতে বসে মোবাইল ব্রাউজ করছিলাম। হুট করে কিছু বুঝে ওঠার আগেই কেউ একজন মোবাইল নিয়ে দৌড় দেয়। ব্রাউজিংয়ে মনোযোগ থাকার কারণে মুহূর্তের মধ্যে কী ঘটেছে তা বুঝতেও কয়েক সেকেন্ড কেটে যায়। সম্বিৎ ফিরে পেয়ে গাড়িতে থাকা পুলিশের গানম্যানকে বলি আমার মোবাইল নিয়ে গেল।

তিনি বলেন, গাড়ি থামিয়ে গানম্যান ওই ছিনতাইকারীর পিছু নিলেও তাকে আর ধরতে পারেনি।

এ বিষয়ে পরিকল্পনামন্ত্রীর সহকারী একান্ত সচিব মো. মাসুম বিল্লাহ বলেন, এ বিষয়ে কাফরুল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের অতিরিক্ত উপ কমিশনার মাহবুবুর রহমান বলেন, ছিনতাইকারীকে গ্রেপ্তারে পুলিশ মাঠে কাজ করছে। আমরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads