পরকীয়ায় জড়িত সন্দেহে স্ত্রীকে হত্যা : স্বামী আটক

মানচিত্রে নেত্রকোনা

সংগৃহীত ছবি

অপরাধ

পরকীয়ায় জড়িত সন্দেহে স্ত্রীকে হত্যা : স্বামী আটক

  • নেত্রকোনা প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ নভেম্বর, ২০১৮

নেত্রকোনায় পরকীয়া প্রেমে জড়িত সন্দেহে ঝুমা চৌহান (২৫) নামের এক গৃহবধুকে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী বীরবল চৌহান (৩৫)। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে নেত্রকোনা শহরের নাগড়া এলাকার জেলা পরিষদ ভবনের সামনে রাস্তায় এ খুনের ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা বীরবল চৌহানকে আটক করে পুলিশে দেয়। ফুচকা বিক্রেতা ওই বীরবল চৌহান নাগড়া এলাকার রামসিং চৌহানের ছেলে। বীরবল দম্পত্তি নাগড়া এলাকারই বাসিন্দা ছিলেন।

নেত্রকোনা মডেল থানার ওসি বোরহান উদ্দিন খান স্থানীয়দের বরাত দিয়ে  জানান, স্বামী-স্ত্রী উভয়েই উভয়কে পরকীয়া নিয়ে সন্দেহ করে আসছিল। এ নিয়ে তাদের মাঝে দাম্পত্য কলহও চলছিল। এরই জের ধরে তর্ক-বিতর্কের এক পর্যায়ে স্ত্রী ঝুমাকে কাচি দিয়ে এলোপাথারি কুপিয়ে হত্যা করে স্বামী বীরবল।

তিনি আরো জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। পুলিশ সুপার জয়দেব চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads