চলমান ইলিশ রক্ষা অভিযানের সপ্তম দিনে আজ বুধবার রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার পদ্মা নদী থেকে ইলিশ আহরণের দায়ে দুই জেলেকে আটক করা হয়েছে।
আটক জেলেদের মোবাইল কোর্টে ১৫ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
এ সময় তাদের কাছ থেকে প্রায় ২০০ কেজি ইলিশ ও ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জাল জাল পুড়িয়ে বিনষ্ট ও জব্দকৃত ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়েছে।
অভিযানে অংশগ্রহণ নেয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নুরুল আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, পুলিশ প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা।





