নড়াইল প্রতিনিধি:
দ্বিতীয় ধাপের নির্বাচনে নড়াইলের ২টি উপজেলা পরিষদের নির্বাচন মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে ভোটগ্রহণ পর্যন্ত দুটি উপজেলায় কোন প্রকার বড় ধরনের অঘটন ঘটেনি। শান্তিপূর্ণভাবে নড়াইল সদর উপজেলা পরিষদ এবং লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। নড়াইল সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোঃ আজিজুর রহমান ভুইয়া আনারস প্রতিকে ৪৫ হাজার ৮৫ ভোট পেয়ে বেসরারিভাবে নির্বাচি হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ঘোড়া মার্কা প্রতিকের তোফায়েল মাহমুদ তুফান পেয়েছেন ৪২ হাজার ৩০৬ ভোট । এ উপজেলার ভাইস চেয়ারম্যান পুরুষ নির্বাচিত হয়েছেন সোহেল সরদার এবং মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নাজনীন সুলতানা রোজি এছাড়া লোহাগড়া উপজেলা পরিষদের নির্বাচনে আনারস প্রতিকের প্রার্থী এ কে এম ফয়জুল হক রোম ৩৯ হাজার ৬৬৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন হেলিকপ্টর প্রতিকের আবুল হান্নান রুনু পেয়েছেন ২৬হাজার ৬০০ ভোট। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পুরুষ নির্বাচিত হয়েছেন মোস্তফা কামাল লিয়ন এবং মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ফারহানা ইয়াসমিন ইতি। নড়াইল সদর ও লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া অন্যকোনো দলের প্রার্থীরা এ নির্বাচনে অংশগ্রহণ করেনি।





