নরসিংদীতে কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিচ্ছে জেলা ছাত্রলীগ

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

নরসিংদীতে কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিচ্ছে জেলা ছাত্রলীগ

  • নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ এপ্রিল, ২০২০

করোনা সঙ্কট মোকাবেলায় শুরু থেকেই নরসিংদীতে সক্রিয় ছিল জেলা ছাত্রলীগ। জনসাধারণের মাঝে সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের বাড়ি বাড়ি ধারাবাহিকভাবে খাদ্য উপহারও বিতরণ করেছে তারা। করোনা ভাইরাসের কারণে শ্রমিক সংকটের কারণে জমির পাকা ধান কাটতে গিয়ে অসহায় কৃষকরাও। এ অবস্থায় সারা দেশের আবাদি জমিতে বোরো মৌসুমে কৃষকদের ধান কাটতে সব ধরণের সহায়তা করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আহ্বান ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় কৃষকদের জমিতে থাকা পাকা ধান কেটে দিচ্ছেন জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার দুপুরে জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আহসানুল ইসলাম রিমনের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মীরা শিবপুর উপজেলার দোপাত্তরের মাঠ থেকে ধান কেটে কৃষকের বাড়ি পৌঁছে দিয়েছে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল আলম একমি ও সাধারণ সম্পাদক রাকিব হাসান, মাধবদী শহর শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সৈকত, শিবপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মোশারফ হোসেন ভূইয়া, শিবপুর পৌর ছাত্রলীগের আহ্বায়ক আসলাম ও যুগ্ম আহবায়ক তুষার ও জেলা ছাত্রলীগনেতা জুয়েলসহ প্রমুখ।

কৃষক মজিব মিয়া বলেন, করোনার কারণে পরিবহন বন্ধ হওয়ায় দিনমজুরের সংকট দেখা দেওয়ায় মজুরিও বেড়ে গেছে অনেক। আমার ১ বিঘা জমির ধান পেকে গেছে। অথচ অতিরিক্ত খরচ বহন করে মজুরি দেওয়ার সামর্থ্য নেই। ছাত্রলীগের ছেলেরা জমির ধান কেটে দেয়ায় আমার খুব উপকার হয়েছে।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহসানুল ইসলাম রিমন বলেন, সারাদেশে চলছে করোনা ভাইরাসের সংক্রমণ। এই সংক্রমণ প্রতিরোধে চলছে লকডাউন। শ্রমিক সংকটের কারণে জেলার কৃষকরা জমির পাকা ধান কাটতে পারছেন না।এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে আমরা ধান কাটা কর্মসূচি গ্রহণ করেছি। কৃষকদের সুবিধার্থে জমির ধান কাটার এই কার্যক্রম জেলার প্রতিটি উপজেলায় পর্যায়ক্রমে অব্যাহত থাকবে। যদি কারো এমন সাহায্যের প্রয়োজন হয় আমাদের ফোন করলে আমরা অবশ্যই কৃষকদের পাশে দাঁড়াবো।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads