নতুন ছবিতে নুসরাত ফারিয়া

ছবি : সংগ‍ৃহীত

টালিউড

নতুন ছবিতে নুসরাত ফারিয়া

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৫ অগাস্ট, ২০১৯

‘ভয়’ নামে কলকাতার একটি থ্রিলারধর্মী চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন নুসরাত ফারিয়া। এতে নায়ক হিসেবে তিনি পাচ্ছেন টালিগঞ্জের অভিনেতা অঙ্কুশ হাজরাকে।

চলচ্চিত্রটি পরিচালনা করবেন রাজা চন্দ। সেপ্টেম্বরেই ছবির শুটিং শুরু হবে বলে জানা গেছে।

চলচ্চিত্রে একজন সফল সাঁতারুর ভূমিকায় দেখা যাবে অঙ্কুশকে, যার বোন অটিজমের শিকার। সেই বোনের শিক্ষকের ভূমিকায় থাকবেন ঢাকার অভিনেত্রী নুসরাত ফারিয়া।

গল্পে দেখা যাবে, ব্যক্তিজীবনে সফল অঙ্কুশের জীবনে এক সময় অজানা ভয় নেমে আসে। নায়কের সেই ভয় ভাঙাতে ত্রাণকর্তা হিসেবে নুসরাত ফারিয়ার আবির্ভূত হওয়ার গল্পেই নির্মিত হবে চলচ্চিত্রটি।

পরিচালনার পাশাপাশি চলচ্চিত্রটির চিত্রনাট্যও লিখেছেন রাজা চন্দ।

অঙ্কুশের সঙ্গে ‘বিবাহ অভিযান’ নামে আরেকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। কলকাতার পর জুলাইয়ে ঢাকায়ও মুক্তি পেয়েছে ছবিটি।

নুসরাত ফারিয়া বর্তমানে দীপঙ্কর দীপনের ‘ঢাকা-২০৪০’ চলচ্চিত্রের শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। এতে তার সঙ্গে আছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও বাপ্পী চৌধুরী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads