সিলেট এম সি কলেজে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ এবং খাগড়াছড়িতে আদিবাসী প্রতিবন্ধী নারীকে গণধর্ষণ, নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে উলঙ্গ করে নির্যাতনসহ সারা দেশে ধর্ষণের প্রতিবাদে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসলাম এর নেতৃত্বে বুধবার সকাল সাড়ে ১০ টায় এ বিক্ষোভ মিছিল করা হয়।
মিছিলটি ক্যাম্পাসের কলা ভবনের কাঁঠালতলা থেকে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে মূল গেট হয়ে শাঁখাড়ি বাজারে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত জবি ছাত্রদলের মোসাব্বির মিল্লাত পাটোয়ারী, মোস্তাফিজুর রহমান রুমি। সাইফুল ইসলাম নিবিড়, মাহামুদুল হাসান খান, সফিউল সারাফাত, রিফাত আরেফিন, আবদুস সুকুর আইমান সহ আরো অনেকে।





