তাড়াশে মহিলা মাদক কারবারি গ্রেপ্তার

মহিলা মাদক কারবারি সূর্য রানী (৩৮)

প্রতিনিধির পাঠানো ছবি

অপরাধ

তাড়াশে মহিলা মাদক কারবারি গ্রেপ্তার

  • তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ৮ মার্চ, ২০২০

সিরাজগঞ্জের তাড়াশ মাদক বিরোধী অভিযানে ১৯ লিটার চোলাইমদসহ সূর্য রানী (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর স্পেশাল কোম্পানীর সদস্যরা।

আজ রবিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে স্পেশাল কোম্পানী র‌্যাব-১২ সিরাজগঞ্জ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবুল কাশেম।

জানাযায় গোপন সংবাদের ভিত্তিতে তাড়াশ থানাধীন সোরাপপুর গ্রামের মোঃ আজমত হোসেন এর বসত বাড়ীতে অভিযান পরিচালনা করে তাড়াশ উপজেলার সোরাপপুর গ্রামের আজমত আলী মন্ডলের স্ত্রী সূর্য রানীকে (৩৮) গ্রেফতার করা হয়।

পরবর্তীতে তাহার বিরুদ্ধে তাড়াশ থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads