অপরাধ

ডিবি পুলিশের হাতে চোরাই ট্রাকসহ গ্রেফতার -১

  • এরশাদ হোসেন, কেরানীগঞ্জ (ঢাকা)
  • প্রকাশিত ২৬ নভেম্বর, ২০২২

কেরানীগঞ্জ(ঢাকা) প্রতিনিধিঃ
ঢাকা জেলা গোয়েন্দা শাখা ডিবি দক্ষিণ আন্তঃজেলা ট্রাক চোরাই কারবারির এক সক্রিয় সদস্যকে গোপন সংবাদের ভিত্তি গ্রেফতার করা হয়েছে। এ সময় চোর এর হেফাজত থাকা টাটা কোম্পানীর নীল রঙের ৮(আট) টনি ট্রাক জব্দ করা হয়েছে। যার চেসিস নং গঅঞ৩৯৫০২২ঊ২জড়৩১৩৫, বাজার মূল্য ১৫ (পনের লক্ষ টাকা)
গতকাল শনিবার দিবাগত রাতে ঢাকা জেলা গোয়েন্দা দক্ষিণ শাখার অফিসার ইনচার্জ (ডিবি) সরকার আব্দুল্লাহ আল মামুন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সংবাদ নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান (পিপিএম -বার) মহোদয়ের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার ডিবি মুবাশ্বিরা হাবিব খান পিপিএম সেবা মহোদয়ের তত্ত¡াবধানে এস আই জুলফিকার আলী সরদার ও এস আই সুজন চন্দ্র বালা নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জসহ অন্যান্য থানা এলাকায় অভিযান পরিচালনা করে রাব্বি (৩১) নামে এক ট্রাক চোরাই কারবারির সদস্যকে গ্রেফতার করা হয়। আসামী রাব্বি ট্রাক চোরাই বেচাকেনা চক্রের সক্রিয় সদস্য ও তার সাথে আরো সহযোগী সদস্য রয়েছে। আসামিদের সহযোগিতায় ঢাকা জেলার আশপাশের বিভিন্ন এলাকা হইতে ট্রাক চুরি করে এই ট্রাক গোডাউনে টুকরো টুকরো করে বিক্রি করিত বলে প্রাথমিক জিজ্ঞেসাবাদে স্বীকার করেছেন। তার সাথে আরো সহযোগী রয়েছে, তাদের ধরতে অভিযান অব্যহত আছে। তিনি আরো বলেন আসামীরা একটি সংঘবদ্ধ আন্তঃজেলা ট্রাক চোরাই চক্রের সদস্য তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এই বিষয় দক্ষিণ কেরানীগঞ্জ থানা মামলা হয়েছে।


মোঃ এরশাদ হোসেন
২৬ ১১ ২০২২

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads