ঝড়ো হাওয়ায় উত্তাল পদ্মা, শিমুলিয়া-কাঁঠালবাড়ীতে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ

সংগৃহীত ছবি

যোগাযোগ

ঝড়ো হাওয়ায় উত্তাল পদ্মা, শিমুলিয়া-কাঁঠালবাড়ীতে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ অগাস্ট, ২০২০

বৈরী আবহাওয়ার কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকাল ১১টা থেকে এ নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। 

বিআইডব্লিউটিএর শিমুলিয়া ঘাটের সহকারি পরিচালক শাহাদাত হোসেন জানান, সকাল থেকে ঝড়ো বাতাস ও  উত্তাল হয়ে উঠেছে পদ্মা। বেলা ১১টার দিকে বাতাসের মাত্রা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়। আবহাওয়া স্বাভাবিক হলে কর্তৃপক্ষের নির্দেশে লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু করবে। সকাল পৌনে সাতটা থেকে লঞ্চ চলাচল করছিল এরপর বৈরী আবহাওয়ার কারনে বন্ধ রাখা হয়। 

বিআইডব্লিউটিসি'র শিমুলিয়া ঘাটের সহকারি ব্যবস্থাপক (বানিজ্য) মোহাম্মদ ফয়সাল জানান, বর্তমানে নৌরুটে ৫টি ফেরি চলাচল করছে। আবহাওয়া বৈরি থাকায় ফেরি চালাতে অসুবিধা হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads