জাহাঙ্গীর কবির নানক হাসপাতালে

সংগৃহীত ছবি

জাতীয়

জাহাঙ্গীর কবির নানক হাসপাতালে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৬ জানুয়ারি, ২০২০

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক হৃদরোগে আক্রান্ত হয়ে ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ সোমবার সকাল ৯টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়।

নানকের ব্যক্তিগত সহকারী মাসুদুর রহমান বিপ্লব জানান, ল্যাবএইড হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তার হার্টে ব্লক পান। পরে দ্রুত অপারেশন করে হার্টে রিং পরানো হয়। 

তিনি জানান, হার্টে রিং পরানোর পর জাহাঙ্গীর কবির নানককে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads