জামালপুরের যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে জামালপুরের ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে কুচকাওয়াজ, ডিসপ্লে ও বীর মুুক্তিযোদ্ধাদের সংবর্ধনা,খেলা ধুলাসহ নানান কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল সাড়ে ৯টায় অভিবাদন মঞ্চে সালাম গ্রহণ ও পাতাকা উত্তোলন করেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল ও উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মানিকুল ইসলাম মানিক,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আ. ছালাম, ওসি আসলাম হোসেনসহ আরো অনেকেই।
বেলা ১২টা৩০মিনিটে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিজয় দিবসের অনুষ্ঠানে পুুলিশ সদস্য, আনছার সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাসহ বীরমুক্তিযোদ্ধা,সুধীজন, শিক্ষক ও সাংবাদিকরা অংশ নেন।
এর আগে ভোর সাড়ে ৬টায় ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সুচনা হয়। এর পর উপজেলা কেন্দ্রীয় স্মৃতি সৌধে স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের শ্রদ্ধা জানাতে পুষ্পমাল্য অর্পন করে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান।





