জামালপুরে নিজ ঘরের বিছানায় মা-ছেলের লাশ

সংগৃহীত ছবি

অপরাধ

জামালপুরে নিজ ঘরের বিছানায় মা-ছেলের লাশ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৬ অগাস্ট, ২০২০

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নিজ বাড়ি থেকে এক গৃহবধূ ও তার ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে উপজেলার গুনারীতলা ইউনিয়নের চর গোপালপুর গ্রাম থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- চরগোপালপুর পূর্বপাড়া এলাকার হারুনুর রশিদের স্ত্রী মোসলেমা অক্তার শিখা (৩৩) ও ছেলে তাওহীদ (৯)।

মাদারগঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতের কোনো একসময়ে হারুনুর রশিদের স্ত্রী ও ছেলে খুন হয়েছেন। নিহত মায়ের কপালের বাম পাশে ও শিশুর পেটে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

নিহত মা ও ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য স্বামী হারুনুর রশিদকে থানায় নেয়া হয়েছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads