জবি শিক্ষার্থীদের উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

ছবি : বাংলাদেশের খবর

শিক্ষা

জবি শিক্ষার্থীদের উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

  • জবি প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ জুলাই, ২০১৯

গাইবান্ধা জেলার বিভিন্ন স্থানে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। জবি ‘গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ পরিষদ’ এর উদ্যেগে গতকাল শুক্রবার জেলার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা, কামারজানি, এরেন্ডাবাড়ি ও সাধুর আশ্রমসহ আশেপাশের এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ সামগ্রী হিসেবে বন্যা দুর্গতদের মাঝে চাল, ডাল, লবণ, চিনি, তেল, বিস্কুট, মোম, শুকনো খাবার ও ঔষধসহ জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বন্যাদুর্গত প্রায় ৪৫০টি পরিবারের মাঝে এইসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এসময় জবি গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ পরিষদের কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads