গ্যারেজে পুলিশ কর্মকর্তার ইয়াবা সেবনের আসর 

সংগৃহীত ছবি

অপরাধ

গ্যারেজে পুলিশ কর্মকর্তার ইয়াবা সেবনের আসর 

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৮ অক্টোবর, ২০১৯

যশোর কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আমিরুজ্জামানসহ দুই কর্মকর্তার ইয়াবা সেবনের ছবি ও ভিডিও ফাঁস হয়েছে। সম্প্রতি তাদের ইয়াবা সেবনের ছবি ও ভিডিও ফাঁস হওয়ার পর দ্রুত তা ভাইরাল হয়। ভিডিওতে দেখা যাচ্ছে, কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আমিরুজ্জামান ও এসআই ইকবাল হোসেনসহ আরো একজন খালি গায়ে পিয়ালের গাড়ি সার্ভিসিংয়ের গ্যারেজে তাস খেলছেন। এরই ফাঁকে ইয়াবা সেবন করছেন এসআই আমির।  

জানা গেছে, যশোর শহরের উপশহর বাবলাতলা এলাকার পিয়ালের গাড়ি সার্ভিসিংয়ের গ্যারেজে মাঝেমধ্যেই আসর বসান যশোর কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আমিরুজ্জামান। বিভিন্ন সময় হাতেগোনা কয়েকজন পুলিশ সদস্যকে নিয়ে সেখানে রাতের বেলায় অবস্থান করেন। এ সময় সেখানে জমে ওঠে ইয়াবা সেবন ও তাস খেলার আসর। সম্প্রতি সেই ইয়াবা সেবন ও তাস খেলার একটি ভিডিও ও ছবি ফাঁস হয়ে গেছে। ভিডিওটি এখন বিভিন্ন মানুষের মোবাইল ফোনে ফোনে ঘুরছে। এসআই আমিরুজ্জামান সাংবাদিকদের  

বলেন, ভিডিও কিসে ফাঁস হয়েছে? এই প্রথম আপনার কাছে শুনলাম। আমি দেখি। খোঁজ নিয়ে পরে আপনাকে জানাচ্ছি। যশোর কোতোয়ালি মডেল থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ‘এই ঘটনায় ইতোমধ্যে এসআই আমিরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আর এসআই ইকবাল কয়েক মাস আগেই এই থানা থেকে অন্যত্র বদলি হয়ে গেছেন। তাই তার বিষয়ে বিস্তারিত কিছু জানি না।’ ওসি আরো বলেন, ‘ওই ভিডিওর বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা তদন্ত করছেন।’ যশোরের পুলিশ সুপার মঈনুল হক বলেন, দুই পুলিশ কর্মকর্তার ইয়াবা সেবনের ভিডিও কিংবা ছবি ফাঁসের কোনো তথ্য আমার কাছে নেই। তারা জড়িত থাকলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads