গোয়ালন্দ উপজলোর দৌলতদয়িা যৌনপল্লী থকেে ইয়াবা ট্যাবলটেসহ আলাউদ্দনি শেখ (৩৩) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলশি।
আজ শুক্রবার যৌনপল্লীর তপু শখেরে বাড়রি সামনে থেকে তাদের আটক করা হয়।
আলাউদ্দনি শেখ উপজলোর দবেগ্রাম ইউনয়িন যুবলীগরে সাধারন সম্পাদক ও দবেগ্রাম জয়নাল মস্ত্রিরিরি পাড়া গ্রামরে ইমদাদ শেখের ছেলে।
এসময় জোসনা বেগম (২৬) নামরে এক নারীকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি বান্দরবন জেলার লামা উপজলোর চয়োরম্যান পাড়া গ্রামের আবুল বাশাররে মেয়ে
থানা পুলিশ সূত্র জানায়, শুক্রবার সকাল ১০টার দিকে গোয়ালন্দ ঘাট থানার এএসআই সোহেল রানার নেতৃত্বে গোপন সংবাদরে ভিত্তিতে দৌলতদয়িা যৌনপল্লীতে অভিজান চালায় থানা পুলিশের একটি দল। অভিযান চলাকালে যৌনপল্লীর তপু শখেরে বাড়রি সামনে থেকে গ্রেপ্তারকৃত আলাউদ্দিন ও জোসনা পালানোর চষ্টো কালে পুলশি তাদরেকে আটক করে । এ সময় আলাউদ্দনিরে কাছ থকেে ২০পসি ইয়াবা ট্যাবলটে ও জোসনার কাছ থকেে ১০ পসি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল তায়াবীর জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নয়িন্ত্রণ আইনে মামলা দিয়ে রাজবাড়ীর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজলো যুবলীগরে সভাপতি ইউনুছ মোল্লা জানান, যুবলীগরে কোন নেতার অন্যায়রে দায়ভার যুবলীগ নেবে না। কোন মাদক ব্যবসায়ী যুবলীগের পদে থাক তিনি তা কখনোই মেনে নিবেন না। এসময় তিনি দাবি করনে যাদের আশ্রয়-প্রশ্রয়ে আলাউদ্দিন এ ধরনের অপর্কম করে তাদেরও আইনের আওতায় এনে বিচার করতে হবে। এসময় তারা কারা জানতে চাইলে তিনি বলেন, আপনারা খােঁজ খবর নিয়ে দেখেন, তাদের খুঁজে পেতে বেশী সময় লাগবে না।





