গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

  • গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ নভেম্বর, ২০১৮

গোপালগঞ্জে জমি-জমা বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৫জন আহত হয়েছে। এ ঘটনায় ৬জনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জ সদর উপজেলার খেলনা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম ফারুক জানান, জমি জমা ও আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের মেম্বার ফরিদের সাথে আবুল কালামের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে রাতে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পরে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১৫জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষে মারাত্মক আহত দু’জনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ও ৬ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তিনি আরো জানান, এ ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে। এলাকার পরিস্থিতি এখন শান্ত। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads