শোবিজ

গল্প শেষে ঘুমের দেশে

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ৫ সেপ্টেম্বর, ২০১৯

শিশুদের জন্য ৬৫টি গল্প নিয়ে দুরন্ত টিভির ধারাবাহিক ‘গল্প শেষে ঘুমের দেশে’। এই ধারাবাহিকে শিশুদের গল্প শুনিয়েছেন ২৩ জন অভিনয়শিল্পী। অভিনয়শিল্পীরা হলেন- সৈয়দ হাসান ইমাম, দিলারা জামান, রাইসুল ইসলাম আসাদ, সুবর্ণা মুস্তাফা, খায়রুল আলম সবুজ, ওয়াহিদা মল্লিক জলি, ইন্তেখাব দিনার, শাহাদাৎ হোসেন, নাজনীন চুমকী, সাজু খাদেম, দীপা খন্দকার, রুনা খান, সুষমা সরকার।

শিশুরা প্রতিদিন রাতের সব কাজ শেষে ঘুমাতে যাওয়ার আগে তাদের মা-বাবা, দাদা-দাদি, নানা-নানি বা মামা, খালা, ফুপুর কাছে গল্প শোনার বায়না ধরে এবং গল্প শেষে তারা ঘুমাতে যায়। গল্প বলার সময় প্রতিটি গল্পে চরিত্র অনুসারে এক বা একাধিক পাপেট উপস্থিত হয় এবং সেও গল্প বলা বা শোনায় অংশ নেয়। ‘গল্প শেষে ঘুমের দেশে’-এর ২৯ জন শিশু অংশ নিয়েছে।

ধারাবাহিকটি যৌথভাবে পরিচালনা করেছেন ফাহিমা আহমেদ চৈতী এবং মেহেদী হাসান স্বাধীন। প্রচারিত হয় সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার রাত ৯টায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads