কুড়িগ্রামে সহস্রাধিক শীতার্তদের শীতবস্ত্র দিলো 'ব্রাইট'

সংগৃহীত ছবি

সারা দেশ

কুড়িগ্রামে সহস্রাধিক শীতার্তদের শীতবস্ত্র দিলো 'ব্রাইট'

  • চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ ডিসেম্বর, ২০২০

কুড়িগ্রামে সহস্রাধিক শীতার্তদের শীতবস্ত্র দিয়েছে সেচ্ছাসেবী সংগঠন 'ব্রাইট'। চিলমারী উপজেলার নানা বয়সী শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ ডাব্লিউ এম রায়হান শাহ ও ব্রাইটের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদুল কনিম খান শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন।

শরিফের হাট মনির উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শুক্রবার এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন, স্কুল কমিটির সভাপতি শাহজুদ্দিন ইসলাম স্বপন, সহ-সভাপতি মোশাররফ হোসেন, সহ -সাধারণ সম্পাদক ফায়জুল আলম সজিব, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মনির হোসেন, যুগ্ম সম্পাদক ফজলে রাব্বি, মুক্তার হোসেন, প্রচার সম্পাদক ইমরানুল হক সনি, আন্তর্জাতিক সম্পাদক শিপন আল মামুন শিমুল, রকি, মামুন, রাকিব, জিসান আহমেদ, শাহজালাল ও মাহমুদুল ইসলাম সুজন।

স্কুল কমিটির সভাপতি শাহজুদ্দিন ইসলাম স্বপন বলেন, সেই ঢাকায় বসে এই সংগঠনের প্রতিনিধিরা এই প্রত্যন্ত এলাকার মানুষদের নিয়ে ভেবেছেন। এখানকার শীতার্তদের কথা চিন্তা করেছেন। আমরা সত্যিই বিস্মিত।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads