কুষ্টিয়ায় সাংসদের ফুফাতো ভাইকে কুপিয়ে হত্যা

ফাইল ছবি

অপরাধ

কুষ্টিয়ায় সাংসদের ফুফাতো ভাইকে কুপিয়ে হত্যা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৯ অগাস্ট, ২০২০

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আ ক ম সারওয়ার জাহান বাদশার ফুফাতো ভাই হাসিনুর রহমানকে (৫০) কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় আহত হয়েছে আরও একজন। 

আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে জব্বার নামে একজনের মোটরসাইকেলে চড়ে নিজ বাড়ি থেকে তিনি স্থানীয় বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় বাড়ির পাশেই একটি দোকানের কাছে আগে থেকে ওঁৎ পেতে থাকা মজিবর বয়াতি তার ওপর হামলা চালায়। হামলাকারী রামদা দিয়ে হাসিনুরের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপাতে থাকলে তিনি মোটরসাইকেল থেকে রাস্তায় লুটিয়ে পড়েন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু নিশ্চিত করে হামলাকারী পালিয়ে যায়। এ সময় মোটরসাইকেলের চালক জব্বার আলীও আহত হন।

দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিশিকান্ত জানান, ব্যক্তিগত শত্রুতার কারণে এ ঘটনা ঘটতে পারে। ঘটনার পরপরই হামলাকারী মজিবর বয়াতিকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করার পর প্রকৃত ঘটনা জানা যাবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads