সারা দেশ

কুষ্টিয়ার স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামী আটক

  • কুষ্টিয়া প্রতিনিধি
  • প্রকাশিত ৪ জানুয়ারি, ২০২১

কুষ্টিয়ার কুমারখালীতে প্রেমের ফাঁদে ফেলে একাধিক বিয়ের হোতা রবিউল আলমের বিরুদ্ধে চতুর্থ স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা ও সহায়তা করার অভিযোগে আটক করেছে পুলিশ।

গতকাল রোববার রাতে কুমারখালী উপজেলার হলবাজার থেকে তাকে আটক করে পুলিশ।

এরআগে, শনিবার নিহত মৌসুমি খাতুনের পালক পিতা শহিদুল ইসলাম বাদী হয়ে কুমারখালী থানায় শিশু ও নারী নির্যাতন দমন আইনে আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, রবিউল আলমসহ ৪ জনের বিরুদ্ধে শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মামলার প্রধান আসামি রবিউলকে কুমারখালী হলবাজার এলাকা থেকে আটক করা হয়। আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে গত ৩১ ডিসেম্বর বুধবার আড়ার সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় রবিউলের চতুর্থ স্ত্রী মৌসুমীর লাশ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads