কাশিয়ানীতে অধ্যক্ষের ওপর দূর্বৃত্তদের হামলা

আহত অধ্যক্ষ মো: সাইফুল ইসলাম

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কাশিয়ানীতে অধ্যক্ষের ওপর দূর্বৃত্তদের হামলা

  • গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২ মার্চ, ২০২০

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রামদিয়া সরকারি এস কে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: সাইফুল ইসলামের ওপর হামলা চালিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে মুখোশধারী দূর্বৃত্তরা।

গতকাল রোববার রাতে কলেজ মসজিদের সামনে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার আমিনুর রহমান জানান, অধ্যক্ষ সাইফুল ইসলাম কলেজের কোয়ার্টারে অবস্থিত বাসা থেকে নামাজ পড়ার জন্য কলেজ মসজিদে যাচ্ছিলেন। তিনি মসজিদের কাছে পৌঁছালে মুখোশধারী দূর্বৃত্তরা বস্তা দিয়ে তার মুখ ঢাকার চেষ্টা করে। এ সময় তিনি বাধা দিলে দূর্বৃত্তরা পিটিয়ে তাকে গুরত্বর আহত করে। পরে তিনি চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে আসলে দূর্বৃত্তরা পালিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় তাকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরো জানান, এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। তবে এখন পর্যন্ত কোন মামলা হয়নি।

গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জরুরী বিভাগের ডাক্তার পলাশ মোল্যা জানান, ভর্তিকৃত রোগীর মুখ, পিঠসহ বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads