কালীগঞ্জে অবৈধ বিলবোর্ড অপসারণ শুরু

অবৈধ বিলবোর্ড অপসারণ চলছে

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

কালীগঞ্জে অবৈধ বিলবোর্ড অপসারণ শুরু

  • কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১১ নভেম্বর, ২০১৮

আসন্ন জাতীয় একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৫ আসনে কালীগঞ্জ এলাকায় প্রার্থীদের গুণকীর্তন সম্বলিত অবৈধ বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ কাজ শুরু করা হয়েছে। আজ রোববার সকাল থেকে এ অপসারণ কাজ শুরু হয়।

সরেজমিনে দেখা গেছে, সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মু. মুশফিকুর রহমানের নেতৃত্বে সকালে কালীগঞ্জ পৌর এলাকার শহীদ ময়েজউদ্দিন সড়কে প্রদর্শিত অবৈধ বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ করা হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সোহাগ হোসেন, উপজেলা নির্বাচন অফিসার ফারিজা নূর, সাংবাদিক আব্দুর রহমান আরমান প্রমূখ।

জানা গেছে, উপজেলায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদের ঊর্ধ্বতনদের গুণকীর্তন সম্বলিত অবৈধ বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও পোস্টার করে বিভিন্ন স্থানে প্রদর্শিত ছিল। কিন্তু তা নির্বাচনী আচরণ বিধি লংগনের আওতায় পড়ায় রির্টানিং অফিসার ও গাজীপুর জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবিরের নির্দেশে অপসারণ করা হচ্ছে। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads