কালিয়াকৈরের তুলার গোডাউনে আগুন

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কালিয়াকৈরের তুলার গোডাউনে আগুন

  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ৭ ফেব্রুয়ারি, ২০২০

গাজীপুরের কালিয়াকৈর তুলার গোডাউ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে জানাগেছে।

উপজেলার মৌচাক জামতলা এলাকায় শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, একটি তুলার গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মূহুর্তের মধ্যে চারিদিকে ছড়িয়ে পরে।
এতে একটি কিন্ডার গার্ডেন স্কুল, একটি পাঁচ তলা আবাসিক ভবনে আগুন ছড়িয়ে পরে।

খবর পেয়ে কালিয়াকৈর ও আশুলিয়া ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন এখনও নিয়ন্ত্রনে আসেনি।

ফায়ার সার্ভিসের অন্যান্য ইউনিট খবর দেওয়া হয়েছে। রাস্তায় জ্যামের কারনে ফায়ার সার্ভিসের আসতে দেরি হচ্ছে বলে ও জানাগেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads