যোগাযোগ

কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে নৌযান চলাচল বন্ধ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৩ অক্টোবর, ২০২০

কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে বন্ধ রয়েছে সকল নৌযান চলাচল। বৈরী আবহাওয়ার কারণে পদ্মা উত্তাল থাকায় কর্তৃপক্ষের নির্দেশে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।

আজ শুক্রবার (২৩ অক্টোবর) সকাল থেকে ঝড়ো বাতাস ও বৃষ্টি বেড়ে গেলে নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করে দেয়া হয়। সকালে বিআইডব্লিউটিএর কাঁঠালবাড়ী ঘাট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি আরো জানায়, বঙ্গপোসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে ঝড়ো বাতাস ও বৃষ্টি অব্যাহত রয়েছে। ফলে উত্তাল হয়ে উঠেছে পদ্মা। মাঝ পদ্মায় প্রচণ্ড ঢেউ থাকায় ঝুঁকি এড়াতে ভোর থেকেই লঞ্চ ও স্পিডবোট বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিএর কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, বৈরী আবহাওয়ার কারণে কর্তৃপক্ষের নির্দেশে নৌযান চলাচল বন্ধ রয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads