কলমাকান্দায় সাস্টেনিবিলিটি এবং ট্রানজিশন পরিকল্পনা কর্মশালার উদ্বোধন

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কলমাকান্দায় সাস্টেনিবিলিটি এবং ট্রানজিশন পরিকল্পনা কর্মশালার উদ্বোধন

  • কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ১১ মার্চ, ২০২০

নেত্রকোণার কলমাকান্দায় আজ বুধবার সকালে সাস্টেনিবিলিটি এবং ট্রানজিশন পরিকল্পনা কর্মশালার-২০২০ উদ্বোধন করা হয়েছে । 

উপজেলায় নাজিরপুর এরিয়া প্রোগাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে নাজিরপুর এপি প্রশিক্ষণ কক্ষে প্রান্তিক সুবিধাভোগী, স্থানীয় গন্যমান্য ব্যাক্তি, বিভিন্ন কমিটির সদস্যরা, সরকারি ও বেসরকারি প্রতিনিধি এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর কর্মকর্তাদের অংশগ্রহণ করবেন এ কর্মশালায়।  

দুই দিনের এ কর্মশালায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বজিত কুমার সাহা এর উপস্থাপনায় বক্তব্য রাখেন হেল্থ, নিউস্ট্রিশন ও ওয়াশ কো- অডিনেটর ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ময়মনসিংহ রিজিয়ন এর জয়ন্ত কুমার নাথ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর নেত্রকোণা এপিসি ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরিফিকেশন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর নাজিরপুর এপি ম্যানেজার পরিতোষ রেমা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর নেত্রকোণা এপিসি এম এন্ড ই স্পেশালিষ্ট তপন কুমার সাহা, কলমাকান্দা প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফখরুল আলম খসরু ও সাংবাদিক শেখ শামীম প্রমুখ। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads