অপরাধ

কলমাকান্দায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টায় মামলা

  • কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ৭ অক্টোবর, ২০২০

নেত্রকোণার কলমাকান্দায় একটি মাদ্রাসার ১১ বছরের শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় থানায় মামলা। অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ওই শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী।

এ ঘটনায় মঙ্গলবার মধ্যে রাতে শিশু শিক্ষার্থীর বড় ভাই বাদী হয়ে কলমাকান্দা থানায় একটি মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত মো. কামাল মিয়া (৪২) কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের দক্ষিণ রাণীগাঁও গ্রামের কাজিম আলীর ছেলে।

পুলিশ ও শিশুটির ভাই সুত্রে জানা যায় , অভিযুক্ত ও ভিকটিমের বাড়ি একই গ্রামে প্রতিবেশী। অভিযুক্ত কামালের স্ত্রী গত ৫ অক্টোবর বাড়ীতে না থাকায় ওই দিন রাতে (কামালের মা) তাহেরা খাতুন শিশু শিক্ষার্থীকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে ওই রাত অনুমান ২টার দিকে কামাল তার বসতঘরে শুয়ে থাকা ঘুমন্ত অবস্থায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা চালায়। এক পর্যায়ে শিশু শিক্ষার্থীর চিৎকারে প্রতিবেশী লোকজন ছুটে আসেন। পরে সুকৌশলে ঘটনাস্থল থেকে দরজা খুলে অভিযুক্ত কামাল দ্রুত পালিয়ে যায়।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম সত্যতা নিশ্চিত করে  জানান, এ ঘটনায় শিশু শিক্ষার্থীর বড় ভাই বাদী হয়ে কলমাকান্দা থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads