কলমাকান্দায় বিএনপি’র দুই প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

নেত্রকোনা- ১ আসনে সহকারি রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন বিএনপির দুই প্রার্থী

প্রতিনিধির পাঠানো ছবি

নির্বাচন

কলমাকান্দায় বিএনপি’র দুই প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

  • কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ নভেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ আসনে (কলমাকান্দা-দুর্গাপুর) বিএনপির দুই জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ বুধবার কলমাকান্দা সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেনের কাছে তারা মনোনয়নপত্র জমা দেন।

আজ বুধবার সকালে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার কায়সার কামাল।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়ের , সাধারণ সম্পাদক আনিসুর রহমান পাঠান (বাবুল) , জেলা বিএনপি'র উপদেষ্ঠা প্রফেসার ওয়াজেদ আলী চাষী, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মতিন প্রমুখ। 

অপরদিকে আজ দুপুরে মনোনয়নপত্র জমা দেন নেত্রকোনা জেলা বিএনপির সহ-সভাপতি গোলাম রব্বানী। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা অ্যাডভোকেট জয়নাল আবেদীন, মো. ইদ্রিস আলী, মো. শাহজাহান, মো. মঞ্জুরুল হক মন্জু ও আদম আলী প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads