কলমাকান্দায় কষ্টিপাথর পাচারকারী চক্রের মূল হোতা আটক

প্রতিনিধির পাঠানো ছবি

অপরাধ

কলমাকান্দায় কষ্টিপাথর পাচারকারী চক্রের মূল হোতা আটক

  • কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ নভেম্বর, ২০১৯

নেত্রকোনার কলমাকান্দায় কষ্টিপাথর পাচারকারী চক্রের মূল হোতা নয়েল সরকারকে (৩৮) আটক করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের কুয়ারপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে খুলনা জেলার দাকোপ উপজেলার বাজুয়া গ্রামের মৃত অনির্বান সরকারের ছেলে।

পুলিশ জানিয়েছে, শনিবার রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের কুয়ারপুর গ্রামে অভিযান চালিয়ে কষ্টিপাথর পাচারকারী চক্রের মূল হোতা নয়েল সরকারকে আটক করা হয়। সে উপজেলার নাজিরপুর বাজারের মো. মন্তাজ ওরফে বাবুলের বাড়ীতে প্রায় ছয় মাস ধরে ভাড়া থেকে এ ধরণের কর্মকাণ্ড চালিয়ে আসছিল। শুক্রবার রাতে নয়েল সরকারের নেতৃত্বে একটি পাচারকারী চক্র ওই কষ্টিপাথরটি বেঁচার জন্য পায়তারা শুরু করে। পরে ওই রাতেই পুলিশ তা টের পেয়ে নয়েল সরকারের কক্ষ থেকে ৬ কেজি ৭০০ গ্রাম ওজনের ডিম্বাকৃতির একটি কষ্টিপাথর উদ্ধার করে। এ সময় কষ্টিপাথর বেঁচাকেনা চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. আলমগীর নামে এক যুবককেও আটক করে পুলিশ।

কলমাকান্দা থানার ওসি মো. মাজহারুল করিম জানান, শনিবার রাতে অভিযান চালিয়ে কষ্টিপাথর পাচারকারী চক্রের মূলহোতা নয়েল সরকারকে আটক করা হয়। আটককৃতকে রোববার সকালে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads