করোনার ধারাবাহিকভাবে যুক্তরাষ্ট্রের ওপর উপর্যপুরি থাবা বসিয়ে যাচ্ছে। শুরুতে সর্বাধুনিক চিকিৎসার বালাই দিয়ে গুরুত্ব দেয়া হয়নি। আর এখন হারে হারে সেই ভুলের মাশুল দিচ্ছে দেশটি ।
ফলে সর্বোচ্চ আক্রান্তের দেশটিতে প্রাণহানি ৮০ হাজার ছাড়িয়েছে। যেখানে আক্রান্তের শিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সহকারীসহ হোয়াইট হাউজের তিন কর্মকর্তা। সর্বোচ্চ সতর্কতায় থাকা ট্রাম্প করাচ্ছেন নিয়মিত পরীক্ষা।
ত বিশ্বখ্যাত ওয়ার্ল্ডওমিটার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৫ হাজারের বেশি নাগরিকের দেহে করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্ত বেড়ে পৌঁছেছে ১৩ লাখ ৪৭ হাজার ৩০৯ জনে। প্রাণহানি ঘটেছে আরও ১ হাজার ৪২২ জনের।
ফলে, মোট মৃতের সংখ্যা বেড়ে ৮০ হাজার ৩৭ জনে দাঁড়িয়েছে। যা যেকোনো দেশের তুলনায় সর্বোচ্চ। বাংলাদেশ সময় আজ রোববার সকাল পর্যন্ত দেয়া তথ্যানুযায়ী ওই হিসেব করা হয় বলে জানায় প্রতিষ্ঠানটি।
সংক্রমণ বিস্তারের তুলনায় কম হলেও প্রতিদিনই বাড়ছে সুস্থতার হার। যেখানে এখন পর্যন্ত ২ লাখ ৩৮ হাজার ৭৮ জন মানুষ সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। আর আক্রান্তদের মধ্যে বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন ১৬ হাজার ৮১৬ জন।
এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় বৃহৎ শহর নিউইয়র্কে। যেখানে এখন পর্যন্ত ২৬ হাজার ৭৭১ জনের প্রাণহানি ঘটেছে। আক্রান্ত ৩ লাখ প্রায় ৪৪ হাজার ৪০৯ জন। এরপরেই রয়েছে নিউ জার্সি। যেখানে ভাইরাসটির থাবায় ৯ হাজার ১১৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত বেড়ে ১ লাখ ৩৮ হাজার ৫৭৯ জনে পৌঁছেছে।





