করোনায় যুক্তরাষ্ট্রে আরও ১০ বাংলাদেশি প্রাণ হারিয়েছে

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্র

শুধু যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যেই প্রায় ৩০০ জনের মৃত্যু

করোনায় যুক্তরাষ্ট্রে আরও ১০ বাংলাদেশি প্রাণ হারিয়েছে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৯ এপ্রিল, ২০২০

করোনায় আক্রান্ত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে আরও ১০ প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। সব মিলিয়ে দেশটিতে বাংলাদেশিদের প্রাণহানির সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১৬৬ জনে। বিশ্বের বিভিন্ন স্থানে প্রাবাসি বাংলাদেশি মারা গেছেন করোনায় আক্রান্ত হয়ে। তারমধ্যে শুধু যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্যেই মারা গেছেন প্রায় ৩০০ বাংলাদেশি।

এর মধ্যে নিউইর্য়কেই করোনায় মৃত্যু হয়েছে ১৫২ বাংলাদেশির। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া বাংলাদেশিরা হলেন- রাইয়ান আহমেদ, শাহজালাল সরকার, ফিরোজ কবীর, আবদুল হামিদ, গোপাল দত্ত, সাগর নন্দী, গৌরাঙ্গ চন্দ্র, আবদুল গনি, নিরঞ্জন বণিক ও দেওয়ান সিদরাতুল মুনতাহানা।

জানা গেছে, স্থানীয় সময় শনিবার মোহাম্মদ রায়হান নামে ২৬ বছরের এক তরুণ মারা যান। তিনি ১৯ দিন লাইফসাপোর্টে ছিলেন।  একই দিন মারা গেছেন নিউইয়র্ক বাংলাদেশ পূজা সমিতির সহসভাপতি গোপাল দত্ত। নিউইয়র্কের একটি হাসপাতালে পরলোকগমন করেন। তার দেশের বাড়ি সিলেটের গোলাপগঞ্জে। তার স্ত্রী বর্তমানে করোনার সঙ্গে লড়াই করছেন।

এদিকে, শনিবার সকাল ৭টার দিকে নিউইয়র্কের কুইন্সে বসবাসকারী ফিরোজ কবীর করোনায় আক্রান্ত হয়ে মারা যান। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন অত্যন্ত পরিচিত মুখ ও ব্যবসায়ী সাগর নন্দী। শনিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিউইয়র্ক প্রবাসী দিনাজপুর জেলা সমিতির অন্যতম সদস্য শাহ জালাল সরকার করোনায় আক্রান্ত শনিবার সকাল সাড়ে ৯টায় নিউইয়র্কের কুইন্স হাসপাতালে মারা যান। তিনি গত ২৯ মার্চ থেকে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

নিউইয়র্ক প্রবাসী আব্দুল হামিদ করোনায় আক্রান্ত হয়ে একটি হাসপাতালে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮২ বছর। গত শুক্রবার নিউইয়র্কের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন করোনায় আক্রান্ত দেওয়ান সিদরাতুল মুনতাহা।

গোরাঙ্গ চন্দ্র রোববার সকাল ৭টায় করোনায় আক্রান্ত হয়ে কুইন্সের একটি হাসপাতাপালে পরলোকগমন করেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর। নিরঞ্জন মল্লিক শনিবার সকালে করোনায় আক্রান্ত হয়ে নিউইয়র্কের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭২ বছর। নিউইয়র্কে তিনি একা থাকতেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads