শোবিজ

একক নাটক অন্য পৃথিবী

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৩ জানুয়ারি, ২০২০

আরফান ও তার বাল্যবন্ধু কক্সবাজারে অবকাশ যাপনে যায়। তারা যে হোটেলে উঠেছে, একই হোটেলে শশী তার পরিবারের সঙ্গে কয়েকদিন ধরেই আছে। হঠাৎ একদিন কাছ থেকে শশী ও আরফানের দৃষ্টি বিনিময় হয়। প্রথম দর্শনেই তারা একে অপরের প্রতি দুর্বলতা অনুভব করে। আর সেই দুর্বলতা ক্রমেই ভালোবাসায় রূপ নেয়। উভয়ে তা অনুভব করলেও প্রকাশ করার সুযোগ পায় না কেউই।

এদিকে আরফানের ঢাকায় ফিরে যাওয়ার জন্য ঢাকায় থাকা বাবা-মায়ের কাছ থেকে চাপ আসে। কিন্তু সে বাবা-মায়ের চাপ এড়িয়ে শশীর পেছনে সময় কাটাতে থাকে। আরফান একদিন শশীকে একটি ছোট্ট উপহার দেওয়ার মাধ্যমে তার ভালোবাসার প্রকাশ ঘটায়। আরফানের দেওয়া উপহার পেয়ে শশী তাৎক্ষণিক পুলকিত হলেও, পরে বিশেষ কারণ দেখিয়ে প্রেম ভালোবাসা থেকে দূরে সরে যায়। শশীর দূরে সরে যাওয়ার বিষয়টি জানতে পেরে আরফান বিস্মিত হলেও হাল ছাড়ে না। শশীকে সাফ জানিয়ে দেয়, শশীর অতীত বর্তমান যা কিছুই থাকুক, সে তাকে ভালোবাসবেই এবং তাকে নিয়েই জীবন সাজাবে। আরফানের ভালোবাসার দৃঢ়তার কথা শুনে প্রেমে সাড়া দেয় শশী। কিন্তু আরফানের বন্ধু কোনোভাবেই তাদের প্রেম মেনে নিতে পারে না। এমন অবস্থায় শশী ও আরফানের ভালোবাসার সম্পর্কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আরফানের বন্ধু।

এমনই গল্পে তৈরি হলো একক নাটক ‘অন্য পৃথিবী’। আহমেদ কামালের রচনা ও পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, শবনম ফারিয়া, আনন্দ খালেদ, সানিতা, পীরজাদা হারুন প্রমুখ। কক্সবাজারের বিভিন্ন লোকেশনে শুটিং হওয়া নাটকটি শিগগিরই একটি টিভি চ্যানেলের প্রচার হবে বলে নির্মাতাসূত্রে জানা গেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads