ইবি প্রক্টরের দায়িত্বে অধ্যাপক ড. পরেশ

সংগৃহীত ছবি

শিক্ষা

ইবি প্রক্টরের দায়িত্বে অধ্যাপক ড. পরেশ

  • ইবি প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ সেপ্টেম্বর, ২০১৯

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন আইসিই বিভাগের সিনিয়র অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন। গতকাল রোববার রাত ১১টার দিকে উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী তাকে নতুন প্রক্টর হিসেবে নিয়োগ দেন।

বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, অধ্যাপক ড. পরেশ আগের প্রক্টর ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমানের স্থলাভিষিক্ত হলেন। তবে এই পদে তাকে সাময়িকভাবে নিয়োগ প্রদান করেছে প্রশাসন।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিদ্রোহী গ্রুপের দাবির মুখে গতরাতে প্রক্টর পদে এই পরিবর্তন আনা হয়। এদিকে নতুন দায়িত্বপ্রাপ্ত প্রক্টর একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টারও দায়িত্ব পালন করছেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads