আবাসন মেলায় সাড়ে ৪০০ কোটি টাকার বুকিং

ফাইল ছবি

মহানগর

আবাসন মেলায় সাড়ে ৪০০ কোটি টাকার বুকিং

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৯ ডিসেম্বর, ২০১৯

এবারের আবাসন মেলায় ৪৫৬ কোটি টাকার ফ্ল্যাট, প্লট ও বাণিজ্যিক স্পেস বিক্রি ও বুকিং হয়েছে। আজ রোববার আয়োজক সংগঠন এই খাতের ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সংগঠনটি বলছে, রিহ্যাব উইন্টার ফেয়ার ২০১৯ এ ৪৫৬ কোটি টাকার ফ্ল্যাট,  প্লট এবং বাণিজ্যিক স্পেস বিক্রি ও বুকিং হয়েছে। এছাড়া ব্যাংক কমিটমেন্ট এসেছে প্রায় এক হাজার ৭০০ কোটি কোটি টাকা।

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত ৫ দিনব্যাপী এই ফেয়ারে ক্রেতা-দর্শনার্থী প্রবেশ করেছে ২৯ হাজার ১০৩ জন।

রিহ্যাব ফেয়ারে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর দেয়া তথ্য অনুযায়ী, ফ্ল্যাট বিক্রি ও বুকিং হয়েছে ২৭৬ কোটি টাকা,  প্লট ৫৩ কোটি টাকা এবং বাণিজ্যিক স্পেস বিক্রি ও বুকিং হয়েছে ১২৭ কোটি টাকা।

গত ২৪ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই মেলা অনুষ্ঠিত হয়। মেলায় ১৬০টি প্রতিষ্ঠানের মোট ২৩০টি স্টল ছিল। এবছর ৩০টি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও ১৪ অর্থলগ্নীকারী প্রতিষ্ঠানকে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছে রিহ্যাব।

মেলার শেষ দিন র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। র‌্যাফেল ড্র’র প্রধান আকর্ষণ ছিল প্রাইভেট কার। জোবায়ের বিন কিবরিয়া নামে এক ব্যাক্তি লটারির মাধ্যমে প্রাইভেট কার টি জিতে নেন। (বাকিদের তালিকা সংযুক্ত)। ২০০১ সাল থেকে ঢাকায় আবাসন মেলা শুরু করে রিহ্যাব।

জানা যায়, এবার মেলায় ছোট প্লট ও ফ্ল্যাটের দিকেই বেশি আগ্রহ ছিল ক্রেতাদের।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads