অর্থমন্ত্রীর বাসায় চুরি, গৃহকর্মীর বিরুদ্ধে মামলা

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

ফাইল ছবি

অপরাধ

অর্থমন্ত্রীর বাসায় চুরি, গৃহকর্মীর বিরুদ্ধে মামলা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২ জানুয়ারি, ২০২০

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বাসায় চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তার বাসার গৃহকর্মী সালমা বেগমকে আসামি করে গত ডিসেম্বর গুলশান থানায় মামলা করেছেন লোটাস কামাল গ্রুপ অব কোম্পানির ম্যানেজার জাহাঙ্গীর হোসেন।  

মামলায় অভিযোগ করা হয়, ১৩ ডিসেম্বর অর্থমন্ত্রীর গুলশান-২-এর ১০৩ নম্বর সড়কের বাসায় চুরির ঘটনা ঘটে। তাঁর বাসার গৃহকর্মী সালমা বেগম ঘরের আলমারির ড্রয়ার ভেঙে নগদ ৭০ হাজার টাকা চুরি করে পালিয়ে গেছেন।

এ ঘটনায় ঘটনার পর থেকে সালমা বেগম পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

আজ বৃহস্পতিবার গুলশান থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, সালমা বেগমের অবস্থান নিশ্চিত হওয়া যায়নি। তাঁকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সালমা বেগমের গ্রামের বাড়ি দিনাজপুর জেলায়। ২০১৯ সালের ২৫ সেপ্টেম্বর অর্থমন্ত্রীর বাসায় কাজ শুরু করেন। ওই বাসায় আলমারির ড্রয়ার ভেঙে ৭০ হাজার টাকা নিয়ে গত ১৩ ডিসেম্বর পালিয়ে যান তিনি। এরপর থেকে সালমা বেগমের মোবাইল ফোন নম্বরও বন্ধ রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads