অনলাইনে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার : খাদ্যমন্ত্রী

সংগৃহীত ছবি

সারা দেশ

অনলাইনে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার : খাদ্যমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৩ নভেম্বর, ২০১৯

কৃষকের কাছ থেকে অনলাইনের মাধ্যমে সরাসরি ধান কিনবে সরকার। এজন্য ‘কৃষকের অ্যাপস’ নামে একটি অ্যাপসের ব্যবহার শুরু করা হয়েছে। পরীক্ষামূলকভাবে দেশের ১৬টি উপজেলায় এবারই প্রথম এই কার্যক্রম হাতে নেয়া হয়েছে। পর্যায়ক্রমে সারাদেশে ছড়িয়ে দেয়া হবে।

আজ শনিবার দুপুরে নওগাঁর সাপাহারে চাষিদের মাঝে প্রণোদনার সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে গিয়ে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

মন্ত্রী বলেন, অনলাইনে আবেদন করে অ্যাপসের মাধ্যমে চাষিরা ঝামেলাহীনভাবে সরকারি গুদামে ধান সরবরাহ করতে পারবেন। ধান সরবরাহের জন্য প্রদত্ত স্লিপ দালাল ও ফরিয়াদের কাছে বিক্রি না করার জন্য কৃষকদের প্রতি অনুরোধ।

অনুষ্ঠানে স্থানীয় প্রান্তিক চাষিদের মাঝে শস্যবীজ ও সার বিতরণ করা হয়। এসময় প্রশাসনের স্থানীয় কর্মকর্তা ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads